রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মাথা নিয়ে জন্মানোর দুই ঘণ্টা পর শিশুর মৃত্যু

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   132 বার পঠিত

দুই মাথা নিয়ে জন্মানোর দুই ঘণ্টা পর শিশুর মৃত্যু

জন্ম নিয়েছিল জোড়া মাথার ছেলে শিশু। জেলা শহরের সুপার ক্রিসেন্ট নামে একটি প্রাইভেট ক্লিনিকে ৫ সেপ্টেম্বর শুক্রবার রাত ১০টার দিকে শিশুটির জন্ম হয়েছিল। কিন্তু সিজার করার দুই ঘণ্টা পরই শিশুটি মারা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মাথা দু’টি হলেও শরীর একটি, হাত-পা দু’টি করে। শিশুটির কমন হার্ট ছিল, হার্টটি গলার কাছে ফোলা ছিল।

জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার গাইনি চিকিৎসক ডা. জাকিয়া সুলতানা রুনা জানান, শুক্রবার রাতে প্রচণ্ড ব্যথা নিয়ে জেলার আখাউড়ার এক গর্ভবতী মা আসেন। পরে তাকে আল্ট্রাসনোগ্রাম করতে দেওয়া হয়। তখন জানা যায় -৩৮ সপ্তাহে শিশুর মাথা দু’টি হলেও শরীর একটি, হাত-পা দু’টি। কমন হার্ট ছিল, হার্টটি গলার কাছে ফোলা অবস্থায় ছিল। এটা আগে থেকে জানা ছিল না। গর্ভাবস্থায় প্রতিনিয়ত ডাক্তারের তত্ত্বাবধানে থাকলে আগেই ধরা পড়তো, আমরা বুঝতে পারতাম। তখন ৪/৫ মাসে আমরা সিদ্ধান্ত নিতে পারতাম। এত বড় হতে দিতাম না। তারা প্রতিনিয়ত ডাক্তারের তত্ত্বাবধানে ছিল না।

তিনি বলেন, রাত ১০টার দিকে আমি ও (অ্যানেস্থেশিয়া) ডা. মকবুল হোসেন ওই গর্ভবতী মায়ের সিজার করি। কারণ, শিশুটির নরমাল ডেলিভারি সম্ভব ছিল না। তবে সিজারের দুই ঘণ্টা পরেই শিশুটি মারা যায়।

ডা. জাকিয়া সুলতানা রুনা জানান, ডিম্বাণু-শুক্রাণুর জিনগত সমস্যার কারণে এ ধরনের শিশুর জন্ম হয়ে থাকে। তবে শিশুটি বেঁচে থাকলেও এখানে অস্ত্রোপচারের কোনো ব্যবস্থা না থাকায় ঢাকায় পাঠানো হতো।

Facebook Comments Box

Posted ৪:১১ অপরাহ্ণ | শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া