শুক্রবার ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজার নিরাপত্তায় ২ লাখ ১২ হাজার আনসার, প্রস্তুত ১০৪ স্ট্রাইকিং ফোর্স

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ১৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   112 বার পঠিত

দুর্গাপূজার নিরাপত্তায় ২ লাখ ১২ হাজার আনসার, প্রস্তুত ১০৪ স্ট্রাইকিং ফোর্স

সারা দেশে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে ২ লাখ ১২ হাজার আনসার সদস্য ও ১০৪টি স্ট্রাইকিং ফোর্স কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় শ্রী শ্রী কালীমন্দির ও দুর্গামন্দির পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।

মহাপরিচালক বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট বাহিনীগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে।

পরিদর্শনকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ও কমান্ডার মো. সাইফুল্লাহ রাসেল, উপমহাপরিচালক ও রেঞ্জ কমান্ডার মো. আসাদুজ্জামান গনীসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৬:১৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া