সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষের পক্ষে ভোটার নিয়ে কেন্দ্রে অ্যাডভোকেট মিনা বেগম মিনির ভোটদান

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   264 বার পঠিত

ধানের শীষের পক্ষে ভোটার নিয়ে কেন্দ্রে অ্যাডভোকেট মিনা বেগম মিনির ভোটদান

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ প্রতীকের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিনা বেগম মিনি আজ ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন বিপুল সংখ্যক ভোটার নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন।

নির্বাচনের দিন সকালে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে কেন্দ্রে যান। এ সময় ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে দেখা যায় তাকে। তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় ভোটাধিকার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত।

কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে বলেও তিনি সন্তোষ প্রকাশ করেন। দলীয় প্রার্থীর বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

Posted ৫:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া