সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষ প্রতীকের পক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌর কৃষকদলের লিফলেট বিতরণ

দুলাল মিয়া   |   রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   251 বার পঠিত

ধানের শীষ প্রতীকের পক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌর কৃষকদলের লিফলেট বিতরণ

আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ ১ ফেব্রুয়ারি রবিবার ব্রাহ্মণবাড়িয়া পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিমের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। লিফলেট বিতরণকালে পৌর এলাকার বিভিন্ন সড়ক, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালানো হয়।

এ সময় নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে সমর্থন ও দোয়া কামনা করেন।

কর্মসূচিতে নেতৃত্বদানকারী মো. সেলিম বলেন, “ধানের শীষ গণমানুষের প্রতীক। দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। আমরা আশাবাদী, ব্রাহ্মণবাড়িয়ার জনগণ তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।”

এ সময় পৌর কৃষক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রমে অংশ নেন।

Facebook Comments Box

Posted ৪:৫৪ অপরাহ্ণ | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া