সঞ্জীব ভট্টাচার্য্য | শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ | প্রিন্ট | 212 বার পঠিত
নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ জুলাই শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও বাজার সংলগ্ন এলাকায় এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় কাইতলা উত্তর ইউনিয়ন কৃষকদের আহবায়ক মো. সফিকুল ইসলাম সফুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক কে. এম. মামুনুর অর রশিদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান।
উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. আল আমিন।
কাইতলা উত্তর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মো. হামিদুল হক হামদু মুন্সীর সঞ্চালানায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীনগর উপজেলা কৃষকদলের আহবায়ক মোহাম্মদ জহিরুল হক জরু মিয়া, সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাবুল, নবীনগর পৌর কৃষকদলের আহবায়ক মো. আনোয়ার হোসেন, কাইতলা উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. দেলোয়ার হোসেন দুলাল, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
কৃষকদলের সম্মেলনকে সফল করতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে ঢাকঢোল বাজিয়ে মিছিল নিয়ে উপস্থিত হন।
Posted ৩:৩৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah