নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 190 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে বাঘাউড়া গ্রামের আলোচিত শফিকুল ইসলাম শফিনূরকে হত্যা মামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও এলাকাবাসী।
গতকাল ৩ অক্টোবর বৃহস্পতিবার বিকালে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে মানববন্ধনে অংশ নেন নানা শ্রেণি-পেশার মানুষ।
এ সময় শফিকুল ইসলাম শাফিনূর হত্যা মামলায় অভিযুক্ত আসামি শিবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবি আরেক অন্যতম আসামি রবিউল সহ অন্যান্য আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। মানববন্ধনে ভাই হত্যার বিচার চেয়ে শাফিনূরের ভাই হাসান বলেন, গত বছর ২০২৩ সালের ১৯ ডিসেম্বরে আমার ভাই খুন হয়েছে
আমার নিরপরাধ ভাইকে তারা তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে, হাবি,রবিউল,হনিফেরা কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেন তারা মাদকের গড ফাদার,কিছু আসামী জামিনে বেড় হয়ে গ্রামের অস্ত্র নিয়ে মোহরা দিয়ে আতঙ্ক বিরাজ করে আমাদেরকে নানান হুমকি দামকি দেয়, আমার ভাইয়ের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করছি আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তাদের গ্রেফতার করে বিচার করার আহ্বান জানাচ্ছি।
মানববন্ধনে অংশ গ্রহণ কারি গ্রামবাসীরা বলে সফিকুল ইসলাম শাফিনূর অনেক ভালো ছেলে ছিল সে একজন নিরপরাধ মানুষ তাকে যারা খুন করেছে তাঁদেরকে দ্রুত গ্রেফতার করে বিচার করা হোক।
এসময় উপস্থিত ছিলেন মো. হাসান, মজিবুর রহমান, খুরশিদ আলম, মুমিনুল, বোরহান উদ্দিন, শহীদ মিয়া, রুবেল মিয়া, মো. আবির, সোহেল মেম্বার, ডাঃ রোকোনুজ্জামান রোকন,ডাঃ আতাউর সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Posted ৩:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah