রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নার্সদের বরণ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ০১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   150 বার পঠিত

জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নার্সদের বরণ

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় ৬১ জন সিনিয়র স্টাফ নার্সদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) সংগঠন জেলা শাখা কর্তৃক ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল সদর হাসপাতাল চত্বরে বিএম ভবনে আযোজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া।

বিএনএ সংগঠনের সভাপতি মোসাম্মাৎ কুহিনুর বেগমের সভাপতিত্বে ও সিনিয়র স্টাফ নার্স রুনা আক্তারে সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাধায়ক ডা. শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ড্যাব সভাপতি ডা. মোকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আকতার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল সদর হাসপাতালের আরএমও ডা. শাহীনুর আলম, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল সদর হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মমতাজ বেগম, উপ-সেবা তত্ত্বাবধায়ক শিরিয়া খানম, বিএনএ সংগঠনের সাধারণ সম্পাদক নাছিমা বেগম, সহ-সভাপতি শেফালী আক্তার, নার্সিং সুপার ভাইজার মো. জাকির হোসেন, প্রশাসনিক কর্মকর্তা খন্দকার শফিকুর রহমান, হাসপাতাল কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল মোমেনসহ বিএনএ ব্রাহ্মণবাড়িয়ার সকল সদস্য ও নার্সিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৫:৫৯ অপরাহ্ণ | বুধবার, ০১ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া