নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২১ মে ২০২৫ | প্রিন্ট | 147 বার পঠিত
“দেশের প্রান্তিক পেশাজীবী মানুষের জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় পেইজ) আওতায় অবহিতকরণ সেমিনার আজ ২১ মে বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। নাসিনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন। প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো: আবদুল কাইয়ুম।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার, থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ খাইরুল ইসলাম । উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পালের সঞ্চালনায় সেমিনারের শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন রায়পুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম।
সেমিনারে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: নুরুল মাহমুদ ভূইয়া,সরাইল উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো: মনির হোসেন ভূঞা, বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির, বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান ইকবাল চৌধুরী, গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীন, কুন্ডা ইউপি চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন ভূইঁয়া, সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস, বিআরডিবির চেয়ারম্যান আমিরুল হোসেন চকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার হোসেন ভূইয়া, এনজিও প্রতিনিধি মোহাম্মদ আবু সাইদ প্রমুখ।
বক্তারা বলেন, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের নানাবিধ কার্যক্রম চলমান রয়েছে। উপকারভোগীরা যাতে সহজে সুবিধা পেতে পারে সে লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আন্তরিকভাবে কাজ করার আহবান জানান। আলোচনায় উঠে আসে-প্রকল্পের লক্ষ্য, বাস্তবায়ন কৌশল ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই প্রকল্পের ভূমিকা। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান এবং ক্ষুদ্রঋণ সুবিধার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
সেমিনারে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, পেশাজীবী প্রতিনিধি,সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ ৩৫ জন অংশগ্রহণ নেন।
Posted ১০:২৩ পূর্বাহ্ণ | বুধবার, ২১ মে ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah