শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরের আকাশী বিলে টর্নেডো

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   99 বার পঠিত

নাসিরনগরের আকাশী বিলে টর্নেডো

নাসিরনগর উপজেলার আকাশী বিলে একটি টর্নেডো হয়েছে। আজ ৬ মে মঙ্গলবার সকালের দিকে নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম এলাকায় আকাশী বিলে এ ঘটনা ঘটে। এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে, আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। প্রায় ২ মিনিট ধরে এ দৃশ্য দেখা গেছে বলে তারা জানিয়েছেন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে হঠাৎ করে আকাশী বিলে ভয়াবহ টর্নেডো দেখে তারা ভয় পেয়ে যান। অনেকে মোবাইল দিয়ে সেই ঘটনার ভিডিও ধারণ করেন।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Facebook Comments Box

Posted ৪:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া