বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে গোসলে নেমে শিশুর মৃত্যু

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ১৮ জুন ২০২৫   |   প্রিন্ট   |   188 বার পঠিত

নাসিরনগরে গোসলে নেমে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে ইসরাত জাহান নোভা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ১৭ জুন মঙ্গলবার উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুটি চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামের মো. উজ্জ্বল মিয়ার কন্যা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নোভা বাড়ির পাশের পুকুরে সহপাঠীদের সাথে গোসল করতে নামে। কিছুক্ষণ পর সে পানিতে ডুবে যায়। অন্য শিশুরা তাকে না দেখতে পেয়ে পরিবার ও আশেপাশের লোকজনকে খবর দেয়। ঘটনাস্থলে ছুটে আসা আত্মীয়-স্বজন ও স্থানীয়রা তাকে খুঁজে পুকুর থেকে উদ্ধার করে। তবে বাড়িতে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, পুকরের পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা দূঃখজনক।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের সদস্যদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৯:৪৬ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া