বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে চুরি

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ১৪ জুন ২০২৫   |   প্রিন্ট   |   204 বার পঠিত

নাসিরনগরে চুরি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ চোরেরা দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ও মালামাল লুট করে নিয়ে গেছে। আজ ১৪ জুন শনিবার ভোরে ৫টা ২০ মিনিটের দিকে নাসিরনগর থানা থেকে প্রায় ২০০ গজ দূরে থানা রোডে মার্কেটে এ ঘটনা ঘটে।

থানায় দায়েরকৃত মামলার বাদীর অভিযোগ থেকে জানা যায়, শুক্রবার রাত দশটার দিকে থানা রোডের মার্কেটের মোবাইল ফোনের দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরের দিন শনিবার দোকানের কর্মচারী বাদীকে ফোন করে জানায় যে, তাদের দোকানের সাটার ও কেচি গেইটের তালা কাটা এবং চুরি হয়েছে। পরে তিনি দোকানে এসে দেখেন, সাটার খোলা ও কেসি গেইটে নতুন একটি তালা দেয়া। পরে তালা কেটে ভেতরে প্রবেশ করে দেখেন বিভিন্ন ব্রান্ডের মোট ১৫৬টি এন্ড্রয়েড নতুন সেট ও ক্যাশে থাকা নগদ টাকা নিয়ে যায়।

Facebook Comments Box

Posted ৫:৩৪ অপরাহ্ণ | শনিবার, ১৪ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া