নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 141 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়াল নগর ইউনিয়ন সোনা তোলা গ্রামের ফসলের জমি থেকে জোহর আলী (৬৫) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ২১ এপ্রিল সোমবার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামের এক কৃষক জমিতে কাজ করতে গিয়ে রক্তাক্ত অবস্থায় সোনাতোলা মধ্যপাড়া গ্রামের আঃ গফুরের ছেলে জোহার আলী মিয়ার মৃতদেহ জমিতে দেখতে পেয়ে গ্রামবাসীকে জানানো হলে গ্রামের লোকজন ঘটনার স্থলে ছুটে এসে জোহর আলী লাশ দেখতে পায়।
সংবাদ পেয়ে চাতলপাড় পুলিশ ফাঁড়ির সদস্য ঘটনাস্থলে আসেন।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের ছেলে মো: মিজান(৩৫) লাশের পরিচয় সনাক্ত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাশের গলায় চিকন রশি পেচানো ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ পর্যন্ত খুনের কারণ জানা যায়নি।
গ্রামবাসী জানায়, একই গ্রামের পশ্চিম পাড়ার ১টি গোষ্ঠির সাথে তাদের বিবাদ চলছিলো তখন ১টি খুন হয়েছিল এবং উক্ত ঘটনা নিয়ে ২ পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে দীর্ঘদিন যাবৎ ।
গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক জানান, এই গ্রামে আগেও একটি মার্ডার হয়েছে। জোহর আলীর মৃত্যুর কারণ জানা না গেলেও তার লোকজন প্রতিপক্ষকে দোষারোপ করছে।
Posted ৫:৪৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah