বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   100 বার পঠিত

নাসিরনগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট গ্রামে শীতার্তদের মাঝে আজ মঙ্গলবার কম্বল বিতরণ করা হয়েছে। ভলাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ বরকত উল্ল্যাহর ব্যক্তিগত উদ্যোগে আড়াইশতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে স্থানীয় ভলাকুট বাজার চত্বরে ভলাকুট ইউনিয়নের বিভিন্ন ওর্য়াডের অসহায় দরিদ্র আড়াইশতাধিক শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম.এ. হান্নান।

ভলাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ বরকত উল্ল্যাহর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক তৌহিদুল ইসলামের পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভলাকুট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু মিয়া, উপজেলা বিএনপির সদস্য মোঃ মফিজুল ইসলাম, মোঃ মুজিবুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাসুদ চৌধুরী, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, সাংবাদিক মোঃ আশরাফ উদ্দিন, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মুখলেছুর রহমান, নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ ইয়াসিন মাহমুদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির নেতা সিরাজুল ইসলাম, মোঃ মুক্তার হোসেন, আবদুল জাহের, আলী নেওয়াজ, ইদ্রিস মিয়া, সুকেশ ভৌমিক প্রমুখ।

Facebook Comments Box

Posted ৩:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া