বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ৭ হাজার মিটার কারেন্ট ও রিং জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   152 বার পঠিত

নাসিরনগরে ৭ হাজার মিটার কারেন্ট ও রিং জাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ৫ লাখ টাকার রিং ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ২ জুন সোমবার সকালে নাসিরনগর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে নাসিরনগর উপজেলার হাওর অধ্যুষিত অঞ্চল টেকানগরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ১০৫টি রিং জাল (৫০৫০ মিটার) যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা এবং ২০০০ মিটার কারেন্ট জাল জব্দ করে তা জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, পুলিশ ও মৎস্য দপ্তরের স্টাফসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মৎস্য অফিসার ফাহিমুল আরেফীন জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। কারেন্ট জাল ও রিং জালের কারণে দেশীয় প্রজাতির মাছ প্রায় বিলুপ্তির পথে। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।

Facebook Comments Box

Posted ৫:১৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া