বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর ইউনিয়ন বিএনপির জনসমাবেশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   118 বার পঠিত

নাসিরনগর ইউনিয়ন বিএনপির জনসমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে আজ ৪ জানুয়ারি শনিবার বিকালে উপজেলা শহীদ ইমরান চত্বরে সদর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সদর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি সেনু মিয়া (ডিপটি) সভাপতিত্বে এবং আব্দুল বাতেন শরীফ ও সোহাগ চৌধুরীর যৌথ সঞ্চালনায়, জনসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র তৃণমূল ভোটে নির্বাচিত সভাপতি এম.এ হান্নান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ইব্রাহীম ভূঁইয়া রেনু, উপজেলা বিএনপির সহ-সভাপতি খালেদ মিয়া, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম চকদার,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন চৌধুরী, কুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, বুড়িশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির, পূর্বভাগ ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোঃ আইয়ুব খাঁন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের শরিফুল ইসলাম ভূঁইয়া, আব্দুল আল মামুন, উপজেলা নবীন দলের সভাপতি আমসু মিয়া প্রমুখ। সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে জনসভায় উপস্থিত হয়েছে।

সমাবেশে বক্তারা আগামীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

Posted ৪:৫০ অপরাহ্ণ | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া