নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 120 বার পঠিত
বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার নির্বাহী পরিষদের আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে হাসপাতাল মসজিদ প্রাঙ্গণে নির্বাহী পরিষদের সভায় বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মো: আবদুস ছাত্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: গিয়াস উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার প্রধান উপদেষ্টা শায়েখ হাফেজ মাওলানা কেফায়েত উল্লাহ আল-মাদানী।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির শুরার সদস্য মাওলানা সামছুদ্দিন, উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ হুসাইন আহমেদ খান, সহ-সভাপতি মাওলানা মো: মোজাহিদ, মাওলানা আবদুল কাদির, মাওলানা আশরাফ আলী।
সভায় বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মিজান বিন আবদুল হক, মুফতি সাইদুর রহমান, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা ইসমাইল বুখারি, মাওলানা ফরিদ উদ্দিন পাঠান, মাওলানা হাসিবুল ইসলাম, কামরুল ইসলাম, মো: সেলিম তালুকদার, হাফেজ মাওলানা জামাল, মাওলানা আবদুস ছাত্তার, মাওলানা জয়নাল আবেদীন খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মাওলানা বোরহান উদ্দিন ফারুকী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হোসাইন আহমেদ, খেলাফত যুব মজলিসের সভাপতি ফখরুদ্দিন বিশালসহ বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।
Posted ৫:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah