আরিফুর রহমান আরিফ | বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 210 বার পঠিত
নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির ট্রানজিশনাল টিমের বাংলাদেশী সদস্যদের সাথে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের প্রেসক্লাবের আয়োজনে অনাড়ম্বর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ডিসেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ার ইসলাম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদারের পরিচালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রশীদ আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম।
নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানির ট্রানজিশনাল টিমের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল আজিজ ভূঁইয়া, আরমান চৌধুরী সিপিএ , শামসুল হক, কাজী ফৌজিয়া, তাজিন আজাদ ও ফারিহা আক্তার। অনুষ্ঠানে ট্রানজিশনাল টিমের সদস্য শাহরিয়ার রহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, ক্লাবের সাবেক সভাপতি ডা. ওয়াজেদ এ খান, আবু তাহের, উপদেষ্টা এবিএম সালেহ উদ্দীন, ফখরুল আলম, কাজী শামসুল হক, ড্রিস্টিক ৩৬ এর এসেম্ব্যালীওম্যান প্রার্থী মেরি জুবাইদা, আকবর হায়দার কিরন, প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সুলতানা রহমান, সাপ্তাহিক প্রথম আলো নির্বাহী সম্পাদক মঞ্জুরুল হক, রিমন ইসলাম, টাইম টিভির সৈয়দ ইলিয়াস খসরু প্রমুখ।
অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন। ট্রানজিশনাল টিমের সদস্যদের ফুল দিয়ে বরণ করেন নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাব ক্লাবের কার্যকরী কমিটির নব-নির্বাচিত সদস্যবৃন্দ।
নিউইয়র্ক সিটি মেয়র নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির ট্রানজিশনাল টিমের সদস্য আব্দুল আজিজ ভূঁইয়া বলেন, আগামী পহেলা জানুয়ারিতে শপথ নিতে যাওয়া নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে কাজ করতে ইতিমধ্যে প্রায় ৭০ হাজার আবেদন জমা পড়েছে। এর মধ্যে বাংলাদেশিদের আবেদনের সংখ্যা কত তা এখনো স্পষ্ট নয়। তবে বাংলাদেশিদের মধ্যে যোগ্য ব্যক্তি পাওয়া গেলে তারা সিটি টিমে অন্তর্ভুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করবেন।
তিনি বলেন, ভাইস প্রেসিডেন্ট নিজে হোয়াইট হাউসে বসে মেনশন করেছে বাংলাদেশি কমিউনিটি যেখানে বেশি সেখানেই মামদানি বেশি ভোট পেয়েছে। তার মানে বাংলাদেশি ভোটারদের আলোচনা এখন হোয়াইট হাউজেও হচ্ছে। এর সাথে হোয়াইট হাউস বাংলাদেশি ভোটারদের বার্তা পৌঁছে গেছে। আমরা যোগ্য লোক খুঁজতেছি সিটি হলে পাঠানোর জন্য। মামদানির নিকট ব্রুকলিন ও কুইন্সে একাধিক কমিউনিটি সেন্টার নির্মাণের দাবি করেছেন। তিনি মেরি জুবাইদাকে ভোট দেওয়ার অনুরোধ জানান। কমিউনিটি মিডিয়া মামদানিকে জয়ী করার জন্য প্রশংসনীয় ভূমিকা রেখেছেন বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
আরমান চৌধুরী সিপিএ বলেন, মামদানির মেয়র হওয়াটা এত সহজ ছিল না। এর কারণ একটা শক্তিশালী গ্রুপ মামদানির বিপক্ষে কাজ করেছে। শুধু তাই নয় স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। এর সাথে বর্তমান ক্ষমতাসীনরা একাট্টা হয়ে মামদানির বিরোধিতা করেছে। কিন্তু মুসলিম ও বাংলাদেশী ভোটারদের কারণে মামদানি বিপুল ভোটে বিজয়ী হয়েছে। এ বছর মেয়র নির্বাচনে বাংলাদেশী আমেরিকানরা সবচেয়ে বেশি ভোট প্রদান করেছে। আর একারণেই আমরা ট্রানজিশনাল টিমের সদস্য হয়েছি। এটা আমাদের কোন ব্যক্তিগত কৃতিত্ব না। এটা গোটা কমিউনিটির কৃতিত্ব। আগামীতে আমরা যদি আরও বেশি ভোটার হই এবং ভোট প্রদান করি তাহলে আমাদের অবস্থা আরও শক্তিশালী হবে।
Posted ৪:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah