শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে : রুমিন ফারহানা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ০১ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   144 বার পঠিত

নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে : রুমিন ফারহানা

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির সমালোচনা করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জামায়াতে ইসলামী ও এনসিপি নির্বাচন চায় না। তারা চায় যেই সরকার আছে সেই সরকারই চলুক। সরকারের সাথে থেকে তারা যত সুযোগ সুবিধা আছে তা নিতে চায়।

ব্যারিস্টার রুমিন ফারহানা আরো বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হয় সেই চেষ্টা হচ্ছে। বিএনপি ছাড়া অন্য দলগুলো নির্বাচন পেছাতে চায় তাদের লাভে। তারা সাথে থেকে যতোরকম সুযোগ সুবিধা আছে নিবে। কিন্তু আপনারা কোনো ধরণের ষড়যন্ত্রে পা দিবেন না। নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় সেটা আমরা মেনে নেব না।

৩১ অক্টোবর শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার জয়ধরকান্দি ও তেলিকান্দি এলাকায় পৃথক তিনটি সমাবেশে জামায়াত ও এনসিপিকে নিয়ে তিনি এ মন্তব্য করেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রুমিন ফারহানা এনসিপিকে উদ্দেশ্য করে বলেছেন, ১৫-২০ বছরের পোলাপান এসে বলে তারা নাকি সব করেছে। তোমরা পোলাপান শুক্কুরে শুক্কুরে ২০ দিন তোমাদের বয়স হইছে। তোমাদের সাবালক হওয়ার বয়স যতো আমাদের নেতাকর্মীদের জেল খাটার সময় এর সমান। তোমরা এগিয়ে যাও ঠিক আছে। কিন্তু বাবার চেয়ে এগিয়ে যাবে না।

রুমিন ফারহানা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা এমন কোনো আচরণ করবেন না, যেন মানুষ কষ্ট পায়। আপনাদের আচরণে আকৃষ্ট হয়ে মানুষ যেন ভোট দেয়; সেই কাজটা করবেন। মানুষ যেন বিএনপি ও ধানের শীষ ছাড়া আর কোনো দিকে না তাকায়।

Facebook Comments Box

Posted ১২:৫৮ অপরাহ্ণ | শনিবার, ০১ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া