নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৩ মার্চ ২০২৬ | প্রিন্ট | 75 বার পঠিত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোয়াব খোদেজা ঈদগাহ ময়দানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিয়ে নামাজ আদায় করেন।
ঈদের নামাজে ইমামতি করেন মরহুম তৈয়ব সিদ্দিকী জৈনপুরির উত্তরসূরী মাওলানা নাসির মাহমুদ সিদ্দিকি জৈনপুরি। নামাজ শেষে তিনি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদগাহ ময়দানের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গি।
ঈদের জামাতকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
Posted ৬:০৯ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah