জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | রবিবার, ০৬ জুলাই ২০২৫ | প্রিন্ট | 193 বার পঠিত
আলহাজ্ব জয়দুল কবির ভাঙ্গী মাহফুজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় ১০ মহররম পবিত্র আশুরা উপলক্ষে নোয়াব খোদেজা এর মাগফিরাত কামনায় পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য, হামদ না’ত ও দোয়া মাহফিল আজ ৬ জুলাই রবিবার অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব জয়দুল কবির ভাঙ্গী। উক্ত প্রতিষ্ঠান প্রায় একযুগ আগে প্রতিষ্ঠিত হয়।
উক্ত মাদ্রাসা সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উক্ত মাদ্রাসা মুহতামীম হাফেজ মাও: মুফতী মাহবুবুর রহমান, হাফেজ বিভাগের প্রধান হাফেজ মাওঃ রাশেদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন নাজেরা বিভাগের প্রধান শিক্ষক মক্তব বিভাগের প্রধান হাফেজ ক্বারী হাবিবুর রহমান, নূরানী বিভাগের শিক্ষক এবং জেনারেল বিভাগের শিক্ষক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
Posted ৫:২৩ অপরাহ্ণ | রবিবার, ০৬ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah