জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ০১ জুন ২০২৬ | প্রিন্ট | 108 বার পঠিত
প্রতীকি ছবি
ঢাকার পল্টনে ক্যাপিটাল আবাসিক হোটেল থেকে শুভ্র রোজারিও (২৮) নামে এক বাবুর্চির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হোটেলের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শুভ্র রোজারিও ওই হোটেলেই কর্মরত ছিলেন এবং সেখানেই থাকতেন।
পল্টন থানা পুলিশ জানায়, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে আটটার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের তথ্য অনুসারে, শুভ্রর স্বজনদের সঙ্গে কথা বলে এখন পর্যন্ত মৃত্যুর কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিহত শুভ্র রোজারিওর বাড়ি গাজীপুরের কালীগঞ্জ থানার সাইতান গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে পল্টনের এই হোটেলে বাবুর্চি হিসেবে কাজ করছিলেন।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
Posted ৬:৪১ অপরাহ্ণ | সোমবার, ০১ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah