নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 138 বার পঠিত
৫ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আয়েশা খাতুন (৩৪) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় এনা সার্ভিসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক আয়েশা খাতুন ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার দলেশ্বরী কলেজ রোড এলাকার সাব্বির মিয়ার স্ত্রী।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল হোসাইন জানান, প্রতিদিনের মতো ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজা এলাকায় থানার এসআই মো. ইসাহাক মিঞার নেতৃত্বে পুলিশের অভিযান চলছিল। অভিযানকালে এনা সার্ভিসের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্টো-ব-১৫-৩৪৯৩) তল্লাশি চালিয়ে পাঁচ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এ নারীকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা গ্রামের সাদেম হোসেনের ছেলে মাসুদ (৩৫) পালিয়ে যায়। আটক আয়েশাকে জিজ্ঞাসাবাদে তারা উভয়েই মাদক কারবারের সাথে জড়িত বলে জানা যায়। এ ঘটনায় আটক নারী এবং পালিয়ে যাওয়া যুবকসহ দু’জনকে আসামি করে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আয়েশাকে দুপুরে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।
Posted ৭:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah