বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পানি পানের অজুহাতে ঘরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার নিয়ে পালানোর সময় আটক যুবক-যুবতী

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৩ মে ২০২৫   |   প্রিন্ট   |   154 বার পঠিত

পানি পানের অজুহাতে ঘরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার নিয়ে পালানোর সময় আটক যুবক-যুবতী

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় গতকাল শুক্রবার দুপুরে পুরুষশূণ্য বাড়িতে পানি পানের অজুহাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে বেঁধে স্বর্ণালঙ্কার লুটের চেষ্টা করে এক যুবক-যুবতী। আজ ২৩ মে শুক্রবার পৌর এলাকার নারায়ণপুরে জয়নাল মিয়ার বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। পালানোর সময় এক যুবক ও এক যুবতীকে আটক করে স্থানীয়রা। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে কলেজপাড়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। আটককৃতরা হলেন কসবার চন্ডিদার গ্রামের আব্দুর রহমানের ছেলে সাইফুল ইসলাম সানি (২৪) এবং তার স্ত্রী পরিচয়দানকারী সুমাইয়া আক্তার একই উপজেলার চকচন্দ্রপুর গ্রামের নাসির মিয়ার মেয়ে। জানা যায়, জুমার নামাজের সময় জয়নাল মিয়ার পুরুষ সদস্যরা মসজিদে চলে যায়। এসময় এক তরুনী পানি পান করার অজুহাতে জয়নাল মিয়ার বাড়িতে প্রবেশ করেন। তখন গৃহবধু একাই ঘরে ছিলেন। কিছুক্ষণের মধ্যেই এক যুবক ঘরে প্রবেশ করে। ওই যুবক ও যুবতী মিলে দড়ি দিয়ে গৃহবধূকে বেঁধে মুখে কাপড় গুঁজে দেন। এরপর তারা ঘরের স্বর্ণালঙ্কার লুট করে পালানোর চেষ্টা করেন। গৃহবধূ কোনোভাবে নিজেকে মুক্ত করে রাস্তায় বের হয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে দুই যুবক-যুবতীকে ধরে ফেলেন এবং পরে তাদের আখাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন। আটকের সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। বাড়ির মালিক জয়নাল মিয়া বলেন, জুমার নামাজে সবাই মসজিদে ছিলাম। এই সুযোগে পূর্বপরিকল্পিতভাবে তারা বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার নিয়ে পালানোর চেষ্টা করে। আমার স্ত্রী চিৎকার করলে স্থানীয়রা এসে তাদের আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমিউদ্দিন বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে।

Facebook Comments Box

Posted ৫:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া