মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   79 বার পঠিত

পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৫৫) ও রাকিব হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। আজ ২ মার্চ সোমবার দুপুরে সদর ও রায়পুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সদর উপজেলার শাকচর ইউনিয়নের আবুলের গোজা এলাকায় লক্ষ্মীপুর–মজুচৌধুরীরহাট সড়কে একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী রাকিব নিহত হন। নিহত রাকিব শাকচর এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, লক্ষ্মীপুর থেকে মজুচৌধুরীরহাটগামী একটি বাসের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন রাকিব। ঘটনাস্থলে বাসটি সাইড নিতে গেলে মোটরসাইকেলটি চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক বলেন, বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অন্যদিকে রায়পুর–লক্ষ্মীপুর সড়কের রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে সিএনজিচালিত অটোরিকশার চাপায় আনোয়ার হোসেন নিহত হন। তিনি রায়পুর উপজেলার চরপাতা এলাকার বাসিন্দা ও পেশায় টিউবওয়েল মিস্ত্রি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, আনোয়ার বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১:১১ অপরাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া