রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম বাংলাদেশি হিসেবে তোজ্জাম্মেলের বিশ্ব রেকর্ড

হাকিকুল ইসলাম খোকন   |   মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   160 বার পঠিত

প্রথম বাংলাদেশি হিসেবে তোজ্জাম্মেলের বিশ্ব রেকর্ড

প্রথম বাংলাদেশি এবং বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে সাইকেলে নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্পে (এবিসি) পৌঁছে রেকর্ড গড়েছেন মো. তোজাম্মেল হোসাইন। বুধবার (২ এপ্রিল) সাইকেলসহ এবিসিতে পৌঁছায় তোজাম্মেল। বুধবার বেলা ১১টার দিকে সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে তোজাম্মেল এ তথ্য জানিয়েছেন। তোজাম্মেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে রাজউক উত্তরা স্কুল ও কলেজে শিক্ষকতা করছেন।
অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছে বাংলাদেশের পতাকা উত্তোলনকৃত ছবি পোস্ট করে তোজাম্মেল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! বিশ্ব রেকর্ড! আল্লাহর অশেষ রহমতে, প্রথম বাংলাদেশি এবং বিশ্বের মাত্র দ্বিতীয় ব্যক্তি হিসেবে AnnaXurna Base CamX (ABC)—এ সাইকেল নিয়ে সামিট করেছি! আজ নেপালের স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে আমি সাইকেলসহ ABC—তে পৌঁছাই, যা আমার জীবনের অন্যতম বড় অর্জন।’ সাইকেলে অন্নপূর্ণা বেস ক্যাম্পের পৌঁছার এই অভিযানে সম্পর্কে তিনি আরও লেখেন, ‘একই অভিযানে আমি Tilicho Lake, Thorong La Pass, সম্পূর্ণ AnnaXurna Circuit এবং AnnaXurna Base CamX সাইকেলে সম্পন্ন করেছি, যা আমাকে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে এই চারটি চূড়ান্ত গন্তব্য সাইকেলে সম্পন্ন করার অনন্য রেকর্ড এনে দিয়েছে! এটি শুধু আমার জন্য নয়, বাংলাদেশের জন্যও এক নতুন ইতিহাস!’
এই অর্জন মেয়ে মানহাকে উৎসর্গ করে তোজাম্মেল লেখেন, ‘এই অসাধারণ অর্জন আমি আমার প্রিয় মেয়ে মানহার নামে উৎসর্গ করছি। সে হয়তো এখন বুঝবে না, কিন্তু একদিন যখন জানবে, তখন হয়তো বাবার এই স্বপ্ন, সংগ্রাম ও অর্জন তার অনুপ্রেরণার উৎস হবে। এই অভিযানের প্রতিটি মুহূর্ত ছিল চ্যালেঞ্জিং, তবে আপনাদের দোয়া, ভালোবাসা এবং সমর্থন আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। আপনাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা! বাংলাদেশের পতাকা নিয়ে বিশ্ব দরবারে আরও এগিয়ে যেতে চাই।’
পোস্টে তিনি জানান, বিশ্বের সর্বোচ্চ উচ্চতার হ্রদ ঞরষরপযড় খধশব তিনি ২১ মার্চ, বিশ্বের অন্যতম উচ্চতম পাস Thorong La Pass (৫,৪১৬ মিটার) ২৬ মার্চ, বিশ্বের অন্যতম জনপ্রিয় ট্রেকিং রুট AnnaXurna Circuit ২৯ মার্চ এবং হিমালয়ের অন্যতম আইকনিক বেস ক্যাম্পে AnnaX?urna Base CamX (৪,১৩০ মিটার) ২ এপ্রিল পৌঁছান।

Facebook Comments Box

Posted ৯:২৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া