রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র আসছেন ইসি সচিব আখতার আহমেদ

হাকিকুল ইসলাম খোকন   |   মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   151 বার পঠিত

প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র আসছেন ইসি সচিব আখতার আহমেদ

প্রবাসী বাংলাদেশীদের ভোটার তালিকাভুক্তকরণ ও জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রমকে আরও সম্প্রসারণ ও গতিশীল করতে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে যুক্তরাষ্ট্রে আসচেছন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

এ সফরকালে তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির সঙ্গে মতবিনিময় করবেন। সোমবার ইসির উপসচিব এম. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়, ইসি সচিবের নেতৃত্বে একটি প্রশাসনিক ও একটি টেকনিক্যাল টিম যুক্তরাষ্ট্র সফরে যাবে।

প্রশাসনিক টিমে থাকবেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর, একই বিভাগের পরিচালক (অপারেশন) সাইফুল ইসলাম এবং উপ-প্রধান মোহাম্মদ মুস্তফা হাসান।

সফরসূচি অনুযায়ী, তারা আগামী ১৯ সেপ্টেম্বর বা নিকটবর্তী কোনো তারিখে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন এবং ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। সফর শেষে ২৯ সেপ্টেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

Facebook Comments Box

Posted ৭:০৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া