মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেরিতে ওঠার সময় পদ্মায় বাস, ৩ জনের লাশ উদ্ধার; ঘটনাস্থলে উদ্ধার জাহাজ ‘হামজা’

রাজবাড়ী প্রতিনিধি :   |   বুধবার, ২৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   80 বার পঠিত

ফেরিতে ওঠার সময় পদ্মায় বাস, ৩ জনের লাশ উদ্ধার; ঘটনাস্থলে উদ্ধার জাহাজ ‘হামজা’

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পদ্মা নদী-তে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অসুস্থ অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল আনুমানিক সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী পরিচালক মো. শাহজাহান শিকদার জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। এছাড়া ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।

দুর্ঘটনার পরপরই বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বাসটি ফেরিতে ওঠার জন্য ৩ নম্বর পল্টুনে অবস্থান করছিল। এসময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে সরাসরি নদীতে তলিয়ে যায়।

স্থানীয়দের মতে, বাসটিতে আনুমানিক ৫০ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই অন্তত ৫ থেকে ৭ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে এখনো বেশিরভাগ যাত্রী নিখোঁজ রয়েছেন।

নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজে কিছুটা বিঘ্ন ঘটছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ৪:১১ অপরাহ্ণ | বুধবার, ২৫ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া