রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, ছয় জন গ্রেফতার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ১৩ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   139 বার পঠিত

ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, ছয় জন গ্রেফতার

ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে টঙ্গীতে নারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ আগস্ট মঙ্গলবার রাতে টঙ্গীর গোপালপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে প্রেমের অভিনয়কারী সাবিনা (৪৫) পলাতক রয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন- আশামনি, শেখ ফরিদ, জহিরুল ইসলাম, জাবেদ হোসেন সবুজ, লাভলু মিয়া, মো. বশির।

ভুক্তভোগী সুজন বেপারী জানান, ঢাকার নবাবগঞ্জে ব্যবসা করি। ফেসবুকে এক মাস আগে সাবিনা নামে এক নারীর সাথে পরিচয় হয়। পরিচয়ের পর থেকে সে প্রায়ই আমাকে টঙ্গীতে দেখা করার প্রস্তাব দেয়।

একপর্যায়ে গত মঙ্গলবার রাত ১০টার দিকে আমি টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকায় পৌঁছলে অভিযুক্তরা কৌশলে আমাকে অপহরণ করে গোপালপুরের নর্দান গার্মেন্টের গলির দুলাল মিয়ার ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে তারা আমাকে আটক করে মানিব্যাগ থেকে ৩ হাজার টাকা নেওয়ার পর মারধর শুরু করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এক পর্যায়ে স্থানীয়রা ৯৯৯ কল দেন। পুলিশ সেখানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তদের গ্রেফতার করেছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ফেসবুকে বন্ধুত্বের আড়ালে সংঘবদ্ধ চক্রটি এ ধরনের প্রতারণা ও অপহরণের সাথে জড়িত। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি মামলা শেষে আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:২৯ অপরাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া