অনলাইন ডেস্ক | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 65 বার পঠিত
বগুড়ার কাহালু উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাঁচ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কাহালুর আয়োজনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ও উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজ বাহীজ্জুলাম চৌধুরী, কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইফতেখার রসুল সিদ্দিক ও তানভীর হাসান, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মো. ফরিদুর রহমান ফরিদ এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
Posted ৫:৫২ অপরাহ্ণ | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah