অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 52 বার পঠিত
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় অবৈধভাবে ডিজেল ও পেট্রোল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. বায়জিদ সরদার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রত্নপুর ইউনিয়নের ঐচারমাঠ বাজারে ব্যবসায়ী সুশান্ত বালার দুটি গুদামে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে প্রায় ৩ হাজার ২০০ লিটার ডিজেল ও পেট্রোল উদ্ধার করা হয়।
পরে অবৈধভাবে জ্বালানি মজুদের দায়ে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উদ্ধার করা জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি তদারকির জন্য স্থানীয় ইউপি সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
Posted ৪:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah