রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার মানববন্ধন

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   151 বার পঠিত

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার মানববন্ধন

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে ঐকীভূতকরণের চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ ৩০ অক্টোবর বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোসাম্মৎ কোহিনূর বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসাম্মৎ নাছিমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি শেফালী আক্তার, ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ মোসাম্মৎ মিরন নাহার বেগম, নার্সিং সুপারভাইজার জাকির হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নার্সরা দেশের স্বাস্থ্যসেবার মূল চালিকাশক্তি। তাদের পেশাগত মর্যাদা ও প্রশাসনিক স্বতন্ত্রতা বজায় রাখা জাতীয় স্বার্থে অপরিহার্য। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য কোনো অধিদপ্তরের অধীনে নেওয়ার চেষ্টা নার্সিং পেশার মর্যাদা ও ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।

মানববন্ধনে সরকারি ও বে-সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শতাধিক নিবন্ধিত নার্স ও নার্সিং শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ৩:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া