সঞ্জীব ভট্টাচার্য্য | বুধবার, ২৫ জুন ২০২৫ | প্রিন্ট | 306 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে ২৪ বোতল বিদেশি মদ ও ৭ কেজি ৬০০ গ্রাম গাজাসহ বিধান মিয়া (৬৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ২৪ জুন মঙ্গলবার বেলা আড়াইটার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে এসআই খাইরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের মরিচাকান্দি হতে মাদক কারবারি মৃত মঙ্গল মিয়ার ছেলে বিধান মিয়ার কাছ থেকে ২৪ বোতল বিদেশি মদ এবং ৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করে তাকে গ্রেফতার করে। এ সময় বিধান মিয়ার ছেলে লিটন মিয়া পালিয়ে যান।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্সে আছি। মরিচাকান্দিতে আসামি গ্রেফতার করতে আমাদের বহু কষ্ট হয়েছে, কারণ এটি চরাঞ্চল। তবু্ও খবর পেয়ে পুলিশ মাদকসহ এক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বিধান মিয়া ও তার ছেলে দুইজনকেই মাদক মামলায় আসামি করা হয়েছে।
Posted ১০:০৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ জুন ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah