মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা

হাকিকুল ইসলাম খোকন   |   শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   122 বার পঠিত

বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা

বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)’র সভাপতি এম এ আলীম সরকার এবং সাধারণ সম্পাদক লেখক অমুল্য কুমার বৈদ্য এক যৌথ শুভেচ্ছাবার্তায় বলেন, বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ জয়ের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের প্রত্যক্ষ সমর্থন লাভ করা একটি বড় অর্জন, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দায়িত্ব ও প্রত্যাশার দ্বার উন্মোচন করেছে এবং গণতন্ত্র ফিরে এসেছে। একাত্তরের বিজয়কে ধরে রাখার জন্য ও পাকিস্তানের বিপক্ষে বাংলার জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বাংলার জনগণের শুভবুদ্ধির উদয় হয়েছে। আমরা দেশবাসীকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

আমরা বিশ্বাস করি, জনগণের এই রায় দেশের গণতন্ত্রকে আরও সুদৃঢ় করবে এবং ন্যায়বিচার, সুশাসন ও অর্থনৈতিক অগ্রগতির পথে নতুন গতি সঞ্চার করবে। দেশের সার্বিক উন্নয়ন, অর্থনৈতিক মুক্তি, সংস্কৃতিক মুক্তি, বাকস্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা ও জাতীয় ঐক্য জোরদারে নবনির্বাচিত নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে- এটাই আমাদের প্রত্যাশা।

বাংলাদেশ গণমুক্তি পার্টি গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক সহযোগিতার মাধ্যমে দেশের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় স্বার্থে আমরা সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবো এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সচেষ্ট থাকবো।

আমরা আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে অভিনন্দন জানাই এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করছি।

Facebook Comments Box

Posted ১১:১৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া