নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১১ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 148 বার পঠিত
বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ‘৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ অক্টোবর শনিবার সকালে দিনব্যাপী উক্ত কর্মশালার আয়োজন করা হয়, যা দলটির তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে জোরদার করার একটি অংশ।
সভায় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম মানিক মাস্টারসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদলের স্থানীয় নেতৃবৃন্দ।
Posted ৩:৫৩ অপরাহ্ণ | শনিবার, ১১ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah