সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তালশহর পূর্ব ইউনিয়নে নির্বাচনী সভায় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের প্রতিটি পরিবারকে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে

দুলাল মিয়া   |   রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   275 বার পঠিত

বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের প্রতিটি পরিবারকে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৭নং তালশহর পূর্ব ইউনিয়নে ১ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১টায় অষ্টগ্রাম মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচনী সভা অনুষ্ঠিত।

উক্ত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের প্রতিটি পরিবারকে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এসব কার্ডের মাধ্যমে অন্তর্ভুক্ত পরিবারগুলোকে আড়াই হাজার টাকার মূল্যের প্রয়োজনীয় মালামাল সহায়তা হিসেবে দেওয়া হবে।

তিনি বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাই আমার রাজনীতির মূল প্রেরণা। জনগণকে সঙ্গে নিয়ে কাজ করলেই এলাকার টেকসই উন্নয়ন সম্ভব।” নির্বাচিত হলে তালশহর পূর্ব ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সেবামূলক কার্যক্রম আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন তিনি।

নির্বাচনী সভা ও গণসংযোগকালে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় জনগণ এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও প্রত্যাশার কথা তাঁর কাছে তুলে ধরেন। তিনি মনোযোগ সহকারে সেসব কথা শোনেন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

তালশহর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং বিএনপি নেতা ফাইজুর রহমান ফয়েজ ও জামির হোসেনের সঞ্চালনায় আয়োজিত নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ সভাপতি এ.বি.এম. মমিনুল হক, জসিম উদ্দিন রিপন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, জেলা কৃষক দলের আহবায়ক ভিপি আবু শামীম মোহাম্মদ আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানু রহমান, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ময়নুল ইসলাম, জেলা যুবদলের সহ সভাপতি আশিকুল ইসলাম সুমন, সদর উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক, সদস্য সচিব তানভীর রুবেল, মহিলা নেত্রী নাজনীন বেগম প্রমুখ।

ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box

Posted ৬:৪৭ অপরাহ্ণ | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া