সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ১৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   261 বার পঠিত

বিজয়নগরে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত

ঢাকা–সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটর সাইকেলের সংঘর্ষে মো. হাসান (২০) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। ১৫ নভেম্বর শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসময় সিদ্দিক ও সোহাগ নামে আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। নিহত হাসান কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কুটিবামনডাঙ্গা গ্রামের গফুর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, হাসানসহ তিন শ্রমিক সাব-কন্ট্রাক্টর সাইদুল ইসলামের অধীনে শাহবাজপুর ফার্স্ট গেট এলাকায় ছয় লেন ব্রিজ নির্মাণের কাজ করছিলেন। শনিবার রাতে কাজ শেষে তারা মোটরসাইকেলে করে বুধন্তী এলাকায় ঘুরতে যান। ফেরার পথে রামপুরা এলাকায় তাদের মোটরসাইকেলটির সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় সিদ্দিককে ঢাকায় পাঠানো হয়। হাসান ও সোহাগকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই হাসান মারা যান।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ঢাকা থেকে আসার পর জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে রাখা হবে। আহতদের চিকিৎসা চলছে।

Facebook Comments Box

Posted ৬:৪৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া