নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০২ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 136 বার পঠিত
সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবাইদুল মোকতাদির চৌধুরীর গ্রেফতারের খবর পেয়ে তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা। গতকাল ১ নভেম্বর শুক্রবার সকাল ১০টার দিকে বিজয়নগর উপজেলার চান্দুরা এবং আমতলী বাজারে আনন্দ মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন- বিজয়নগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রাষ্টু সরকার, বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খাবিবুর রহমান মনির, বিজয়নগর উপজেলা কৃষক দলের সভাপতি কাউছার আহমেদ ও সাধারণ সম্পাদক সজিব আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও বিজয়নগর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক পদপার্থী তরিকুল ইসলাম সোহান ও মাজহারুল করিম মামুন, বিজয়নগর ওলামা দলের সভাপতি নিজাম উদ্দিন, চান্দুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হুমায়ুন কবির, বুধন্তি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম, চান্দুরা ইউনিয়ন ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক ও বিজয়নগর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদ প্রার্থী তানভীর আহমেদ ও ছাত্রনেতা রাফি, মকসুদ আলী, ইমন, ফয়সাল প্রমুখ। এছাড়া উপজেলার আউলিয়া বাজার, সিঙ্গারবিল বাজার, দেওয়ান বাজার, চম্পকনগর বাজারসহ বিভিন্ন জায়গায় গ্রেফতারের খবরে আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করা হয়েছে। গত ৩১ অক্টোবর বৃহস্পতিবার রাতে রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে মোকতাদির চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও নাশকতার মামলা রয়েছে।
Posted ৩:৩৩ অপরাহ্ণ | শনিবার, ০২ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah