মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৭ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   118 বার পঠিত

বিজয়নগরে কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের ব্লেজারের থান কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ ২৭ নভেম্বর বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

বিজিবি জানায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কামালমুড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ হাজার মিটার ভারতীয় উন্নতমানের ব্লেজারের থান কাপড় আটক করেন। যার আনুমানিক মূল্য ৮৩ লাখ ৩০ হাজার ৮৫০ টাকা।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে কোন কিছু যেন প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিজিবি বদ্ধপরিকর। উদ্ধার হওয়া কাপড়গুলো আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Facebook Comments Box

Posted ২:৪২ অপরাহ্ণ | বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া