সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে ট্রাকচাপায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   155 বার পঠিত

বিজয়নগরে ট্রাকচাপায় পথচারী নিহত

বিজয়নগরে ট্রাকচাপায় আরব আলী (৫৭) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ ২৬ অক্টোবর শনিবার সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী ইউনিয়নের বীরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরব আলী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা গ্রামের মনির হোসেনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মারগুব তৌহিদ জানান, উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন আরব আলী। এসময় সময় ঢাকাগামী দ্রুতগতির একটি ড্রামভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। পরে স্হানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, দুর্ঘটনায় ড্রামভর্তি ট্রাকটিও মহাসড়কের পাশে উল্টে পড়ে যায়। চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ২:২৭ অপরাহ্ণ | শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া