বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   126 বার পঠিত

বিজয়নগরে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার ফতেহপুর এলাকা থেকে এসব ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, কসমেটিকস, মেহেদী ও সিগারেট।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের (সরাইল ব্যাটালিয়ন) অধিনায়ক লেঃ কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিষয়টির নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮০০ পিস কাতান শাড়ি, ৮৩১২ পিস কসমেটিকস, ১৪৪০ পিস মেহেদী, ১১২০ প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব পণ্যের মূল্য এক কোটি ৫০ লাখ চার হাজার ৩৮০ টাকা। এসব পণ্য আখাউড়া কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Posted ৫:১৯ অপরাহ্ণ | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া