নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 85 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত থেকে ভারতীয় উন্নতমানের মোবাইল ফোনের দুই হাজার ১২টি ডিসপ্লে জব্দ করেছে বিজিবি। ধারণা করা হচ্ছে এর বাজার মূল্য দেড় কোটি টাকার বেশি।
আজ ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুরে অভিযান চালিয়ে এসব ডিভাইস জব্দ করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের টহল দল।
বিজিবি জানায়, গোপন খবরে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের ভেতরে অভিযানটি চালানো হয়। এসময় ডিভাইসগুলো জব্দ করা হয়। মোবাইল ফোনের ডিসপ্লের সিজার মূল্য এক কোটি ৬০ হাজার টাকা। জব্দ করা মোবাইল ফোনের ডিসপ্লে আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় বিজিবি।
Posted ৫:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah