মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   130 বার পঠিত

বিজয়নগরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

বিজয়নগর উপজেলা থেকে ফেনসিডিলসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এসময় গ্রেফতারকৃতের কাছ থেকে ১১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৯ নভেম্বর মঙ্গলবার আনুমানিক ২১:৩০টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী হলেন ইমরান মিয়া (২৫)। তিনি আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর গ্রামের মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয় এবং আসামীসহ জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

Posted ২:১১ অপরাহ্ণ | বুধবার, ২০ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া