সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   112 বার পঠিত

বিজয়নগরে যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতারা

বিজয়নগরে যুবলীগের এক নেতাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে ধরনা দিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।

গতকাল ৯ নভেম্বর শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার পুলিশ ফাঁড়িতে যান তাঁরা। পরে রাতে ওই যুবলীগ নেতাকে ছেড়ে দেয় পুলিশ। ওই যুবলীগ নেতার নাম সেলিম মৃধা। তিনি পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। নাশকতার অভিযোগে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁকে আটক করে আউলিয়া বাজার ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ। তখন ওই ফাঁড়িতে যান বিএনপির নেতা-কর্মীরা। তাঁদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও ছিলেন। রাত নয়টার দিকে সেলিম মৃধাকে বিজয়নগর থানায় নেওয়া হয়। তখন নেতা-কর্মীদের অনেকে থানায় যান। রাত একটার দিকে মুচলেকা নিয়ে সেলিম মৃধাকে ছেড়ে দেয় পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় সেলিম মৃধাকে আটক করে আউলিয়া বাজার ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ। এর পরপরই উপজেলার পাহাড়পুর ইউনিয়ন বিএনপির ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ওই পুলিশ ফাঁড়িতে যান।

এ সম্পর্কে আজ সকালে পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হক গণমাধ্যমকে বলেন, ‘তিনি (সেলিম মৃধা) ইংরেজির শিক্ষক। অনেক শিক্ষার্থী তাঁর কাছে পড়াশোনা করে। ২০০ থেকে ৩০০ মানুষ তাঁকে ছাড়িয়ে আনতে গিয়েছিল। আমাকেও যেতে হয়েছে। যুবলীগের কমিটিতে কীভাবে তাঁর নাম এসেছে, তিনি তা জানেন না।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, এলাকার লোকজন বলেছেন, তিনি (সেলিম মৃধা) ভালো মানুষ ও শিক্ষক। তাঁর পক্ষে এলাকার শিক্ষকনেতারা এসে অনুরোধ করেছেন। কীভাবে যুবলীগের কমিটিতে তিনি এসেছেন, তা তিনি জানেন না। তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:০৫ অপরাহ্ণ | রবিবার, ১০ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া