নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 141 বার পঠিত
বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকা থেকে ১৭৮ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল আজ ২৫ এপ্রিল শুক্রবার আনুমানিক ভোর ৫টা ৪৫ মিনিটে উপজেলার সিংগারবিল ইউপি’র কাশিনগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৭৮ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর (কুশাইর বাড়ি) এলাকার মৃত হাশেম মিয়া ছেলে মোঃ কাজল মিয়া (২৮)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
Posted ৩:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah