রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে ২০ লাখ টাকার মাদকদ্রব্যসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   103 বার পঠিত

বিজয়নগরে ২০ লাখ টাকার মাদকদ্রব্যসহ আটক ১

যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ২০ লক্ষ টাকার অবৈধ মাদকদ্রব্যসহ এক যুবককে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাত আনুমানিক আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল কাশিনগর নির্মল দাসের বাগান থেকে অবৈধ মাদকদ্রব্য সহ ১ জন আটক করা হয়। ক্যাপ্টেন আমিন ৩৩ বীর ব্রাহ্মণবাড়িয়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে বিজয়নগর থানাধীন সিংগারবিল এলাকা থেকে আটক করা হয়।

আটককৃত যুবক হলো জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের মোঃ চান মিয়ার ছেলে উজ্জল খাঁ (৩২)। এ সময় ৬৮০ পিস স্কপ,২৫৫ পিস ইয়াবা,৭০কেজি গাজা উদ্ধার করা হয়। সে বর্তমানে বিজয়নগর উপজেলা কাশিনগর গ্রামে বসবাস করেন।

বিজয়নগর উপজেলা অফিসার ইনচার্জ মোঃ রওশন আলী জানান, বিজয়নগর থানায় যৌথ বাহিনীর তল্লাশিতে ২০ লক্ষ টাকার অবৈধ মাধকদ্রব্য সহ উজ্জ্বল খাঁ নামের যুবক কে আটক করা হয়েছে। বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া