সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে ৩৭ লাখ টাকার ভারতীয় বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   131 বার পঠিত

বিজয়নগরে ৩৭ লাখ টাকার ভারতীয় বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ

বিজয়নগরে প্রায় ৩৭ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। ২ জুলাই বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার এলাকার এক গুদাম থেকে অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এ সব পণ্য জব্দ করে।

আজ ৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে- শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, ওড়না, হুডি, জ্যাকেট, গেঞ্জি, চাদর ও কিসমিস।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জাব্বার আহমেদ জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে গতকাল বিজিবির একটি দল আউলিয়া বাজারের একটি গুদামঘরে অভিযান পরিচালনা করে। এ সময় বিশেষ পদ্ধতিতে লুকিয়ে রাখা ভারতীয় ২১৫ পিস শাড়ি, ১৩২ পিস থ্রি-পিস, ৫ পিস লেহেঙ্গা, ২৬৭ পিস ওড়না, ১৬ পিস হুডি, ৯ পিস জ্যাকেট, ১৫ পিস চাদর, ৬৯ পিস গেঞ্জি এবং ১০০ কেজি কিসমিস জব্দ করা হয়।

তিনি আরো জানান, জব্দ করা পণ্যগুলো চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য ৩৬ লাখ ৭২ হাজার ৫০০ টাকা। সীমান্ত দিয়ে যেন ভারত থেকে মাদকদ্রব্যসহ যে কোনো ধরনের চোরাচালানি পণ্য দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবি সদস্যরা সচেষ্ট আছেন বলেও জানান তিনি।

Facebook Comments Box

Posted ৮:৫০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া