নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৩ মে ২০২৫ | প্রিন্ট | 149 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় ৪৫০ বোতল স্কপ সিরাপ ১২ কেজি গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন এ্যাপাচি আরটিআর- ১৬০ সিসি মোটর সাইকেল উদ্ধারসহ ১ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ।
উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তারমুড়া কেন্দ্রিয় জামে মসজিদ ও নুরুল কোরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর থেকে ২ মে শুক্রবার ২টা ৫ মিনিটে এসআই মশিউর রহমান খান, এসআই নাফিজুল ইসলাম, এএসআই হাসান মাহমুদ আবদীন ও সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হইতে মোঃ নূরুল হক ভূঁইয়া (৪০), পিতা- রোকন উদ্দিন, নোয়াগাঁও (নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে ভূঁইয়া বাড়ী), ইউপি পত্তন, বিজয়নগরকে আটক করতে সক্ষম হয়।
তার নিকট থেকে ৪৫০ বোতল স্কপ সিরাপ, ১২ কেজি গাঁজা, পরিবহনে ব্যবহৃত ১ টি এ্যাপাচি মোটর সাইকেল জব্দ করে।
উক্ত বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন। এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অভিযান পরিচালনা চলমান রয়েছে।
Posted ৫:১৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ মে ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah