বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপুল পরিমাণ চোরাই পণ্য উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   103 বার পঠিত

বিপুল পরিমাণ চোরাই পণ্য উদ্ধার, আটক ২

বাংলাদেশ-ভারত সীমান্তে ৩৬ লাখ টাকার বিপুল পরিমান মাদক ও চোরাই পণ্যসহ দুইজন চোরাকারবারীকে আটক করেছে ৬০ বিজিবি সদস্যরা।

আজ ১১ ডিসেম্বর বুধবার পর্যন্ত তিনদিন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া, কুমিল্লা জেলার বুড়িচং ও আদর্শ উপজেলার বিভিন্ন সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব চোরাই পণ্য উদ্ধারসহ তাদের আটক কর হয়।

বিজিবি জানায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে বুধবার পর্যন্ত তিনদিনে সুলতানপুর ৬০ বিজিবির সদস্যরা তাদের দায়িত্বপূর্ণ এলাকা আখাউড়া, কসবা, বুড়িচং ও আদর্শ উপজেলার বিভিন্ন সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় বিজিবি সদস্যরা রসুন ৩৫৮ কেজি, ঔষধ ৬৫৫২ পিস, চাউল ৬৫৪ কেজি, স্কিন সাইন ক্রিম ১০৫৭ কেজি চিনি ৪৬৩৫ কেজি, কেডস জুতা ৯ জোড়া, ফুচকা ৩৯ প্যাকেট, বডি লোশন ৫০৫১৯ পিস, কম্বল ৪ পিস, গরু ৩টি, সাবান ৬৫ পিস, বিভিন্ন প্রকার তেল ৩১ বোতল, জিরা ১৮ কেজি, অলিভ অয়েল ৫১২ পিস, বাঁজি ৬৫৮০ পিস, শাড়ি ২২ পিস, গাঁজা ৩৮ কেজি এবং হুইস্কি ৯৫ বোতল উদ্ধার করে।

অভিযানের সময় চোরাচালানের অভিযোগে ফাতেমা বেগম (৪৪) ও মো: রুবেল মিয়া (৩৫)কে আটক করা হয়। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত চোরাই পণ্যের মূল্য ধরা হয়েছে ৩৬ লাখ ৫০ হাজার ৫৩০ টাকা। সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল এ এম জাবের বিন জব্বার জানান, উদ্ধারকৃত ভারতীয় চোরাচালানী মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেয়া হয়েছে।

আটককৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

Facebook Comments Box

Posted ৫:২৩ অপরাহ্ণ | বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া