জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 36 বার পঠিত
বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম তার শিশু সন্তানসহ জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলার সুপার মোছা. কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী দুপুরে তাকে মুক্তি দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন আবেদন মঞ্জুর করেন।
কারামুক্তির সময় শিল্পী বেগমকে স্বাগত জানাতে বুধবার সকাল থেকেই কারাগারের সামনে অবস্থান নেন তার পরিবারের সদস্য ও সহকর্মীরা।
উল্লেখ্য, তেজগাঁও থানায় দায়ের করা একটি বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
Posted ৪:৩১ অপরাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah