দুলাল মিয়া | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 133 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওরা গ্রামে অবস্থিত ইউনিয়ন ভূমি অফিসে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএনপি ও জমিয়ত মনোনীত জোট প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব।
মোনাজাতে তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। একই সাথে তিনি গণতন্ত্র, ভোটাধিকার ও একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বিশেষ দোয়া করেন।
দোয়া শেষে উপস্থিত নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও ত্যাগকে ধারণ করে তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় ভূমিকা রাখবেন।
Posted ১২:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah